সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • সংরক্ষিত আসনে আ’লীগের মনোনয়ন কিনলেন রংপুরের নারী চিকিৎসক শর্মিলা সরকার

সংরক্ষিত আসনে আ’লীগের মনোনয়ন কিনলেন রংপুরের নারী চিকিৎসক শর্মিলা সরকার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে রংপুর অঞ্চল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ডা. শর্মিলা সরকার রুমা।বুধবার (৭ ফেয়ারি) দুপুর সাড়ে বারোটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ডা.শর্মিলা সরকার রুমা বলেন, ‘আমি যেহেতু একজন চিকিৎসক , আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম।

আমি বরাবরই নারীদের উন্নয়ন করতে চাই। সেই জায়গা থেকেই যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি মানুষের জন্য কাজ করব। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমি যেন লক্ষ্যপূরণ করতে পারি।’
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মঙ্গলবার ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM