সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে প্রথম চালু হলো ওপেন এম আর আই মেশিন

রংপুরে প্রথম চালু হলো ওপেন এম আর আই মেশিন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে চিকিৎসা সেবায় আরো একধাপ এগিয়ে গেলো। বেসরকারি উদ্যোগে চালু হলো অত্যাধুনিক রোগ নির্ণয় মেশিন ‘ওপেন এমআরআই মেশিন’। এটি রংপুরের প্রথম।
গতকাল বুধবার দুপুরে নগরীর ধাপ এলাকায় এশিয়ান ডায়াগনোস্টিক সেন্টারে এর কার্যক্রম চালু হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজিমুদ্দিনের মা রোকেয়া বেগম এর উদ্বোধন করেন। এসময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান ডা: জামাল উদ্দিন মিন্টুসহ অন্যান্য চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজিমুদ্দিন বলেন, এই অত্যাধুনিক মেশিন রংপুর বিভাগের প্রথম। এই মেশিনটি নিয়ে দ্রুত সময়ে রোগ নির্ণয় করা সম্ভব। এছাড়াও কম খরচে প্রান্তিক মানুষের চিকিৎসা দেয়া সম্ভব।

তিনি বলেন, এমআরআই মেশিনে রোগ নির্ণয় করতে গেলে বৃদ্ধ, মহিলা, শিশুসহ বিশেষ করে হার্টের রোগিরা ভয় পান। ভয়ে তারা এই চিকিৎসা নিতে চান না। এ কারণে এই ওপেন মেশিন সবার জন্য প্রযোজ্য হবে। ভয়ের কিছু নেই। বিশেষ করে এই মেশিন স্থাপনের কারণে অঞ্চলের মানুষকে কঠিন বা জটিল রোগ নির্ণয়ের জন্য ঢাকাসহ অন্যান্য অঞ্চলে যেতে হবে না।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM