জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
২০২৪ এর জুলাই অভ্যুথ্যানে অবদানের জন্য সরকার মাজহারুল মান্নান “টিম যমুনার” সম্মাননা পাওয়ার তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের নেতৃবৃন্দ। এ উপলক্ষে গতকাল (১৬ ফেব্রুয়ারি) রবিবার সকালে নগরীর গুপ্তপাড়ায় যমুনা টিভির রংপুর অফিসে সাংবাদিক সরকার মাজহারুল মান্নানকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর এর সভাপতি মমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর এর কোষাধ্যক্ষ মোঃ মেজবাহুল হিমেল, ক্রিড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, কার্যকারী সদস্য মোঃ ইমরোজ ইমু, উদয় চন্দ্র বর্মণ ও রাশেদ হোসেন রাব্বি প্রমুখ।
















