জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সিটিকর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও পাঠাগারের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে এইচ এস সির বই বিতরন অনুষ্ঠিত। শনিবার নগরীর ৯ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে এইচ এস সির বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক চার্লস ডারউইন।
অনুষ্ঠানে সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও পাঠাগারের সভাপতি মো শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুছ ছাওার, অধ্যক্ষ,হারাগাছ সরকারি কলেজ, রংপুর। চেম্বার অব কর্মাস ত্রন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর, লায়ন হাসান মাহবুব আখতার লোটন। ফুলবাড়ি সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মোঃ রিপন মিয়া।
আরো উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা প্রভাষক রুহুল আমিন, মোঃ আব্দুল আজিজ, শিক্ষক আব্দুল মতিন, হারাগাছ সামাজিক উন্নমন সংস্থার সাধারন সম্পাদক মনজুদার রহমান, ব্যাংকার অহিদুল ইসলাম, আকরাম, মনির হোসেন হেনা টাইলস ফ্যাক্টরির পরিচালক সৌরভ হোসেন,পাঠাগারের সহ সভাপতি মনি কাওছার কুঠিয়াল, সাধারন সম্পাদক মামনু উর রশিদ, সহ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন,দপ্তর আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আরিফুল,যুগ্ম মহিলা সম্পাদিকা মুশফিকা, সদস্য রিপন, দেলোয়ার, কবির হোসেন, পারভেজ হোসেন সহ এলাকার সুধীজন।
















