সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব জাহাঙ্গীর আলম

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব জাহাঙ্গীর আলম

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাহাঙ্গীর আলম ২০১২ সালের জুলাই থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেন। যুগ্মসচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তির পর তিনি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

২০২১ সালের গত ২৫ মার্চ অতিরিক্ত সচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যোগদান করেন। অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সুন্দরবন গ্যাসফিল্ডস কোম্পানি ও সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (এসজিসিএল) এর চেয়ারম্যান ও বিভিন্ন কোম্পানির পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০২২ সালের ১৮ সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ১৯ মে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করেন।

অন্যদিকে, অবসরের আগমুহূর্তে গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুর রেজা বিশ্বাস। পদোন্নতির পর তাকে অবসরের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM