সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ

‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রাস্তায় পুলিশের স্টিকারযুক্ত কোনও গাড়ি দেখলে ডিউটিরত থানা ও ট্রাফিক পুলিশকে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান। তিনি বলেন, অনেক অপরাধী তাদের গাড়িতে পুলিশের স্টিকার ও ডিএমপির লোগো লাগিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাই রাস্তায় পুলিশ স্টিকারযুক্ত গাড়ি দেখলে অবশ্যই যাচাই করে দেখতে হবে আসলেই কোনও পুলিশ অফিসারের গাড়ি কিনা। আর যদি পুলিশের গাড়ি না হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

রবিবার (২৮ এপ্রিল) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ক্রাইম ও ট্রাফিক বিভাগকে এ নির্দেশনা দেন হাবিবুর রহমান। তিনি বলেন, ছিনতাই ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ের দোকানগুলো বন্ধ করে দিতে হবে। অনেক সময় দেখা যায় এসব অস্থায়ী দোকানে অপরাধীরা সারা রাত আড্ডা দেয়, আর সুযোগ পেলেই ছিনতাই করে। রাস্তার পাশের বিড়ি, পান ও চায়ের দোকান রাত ১১টার পর বন্ধ করে দিতে হবে।

পুলিশ অডিটরিয়ামে ডিএমপি আয়োজিত মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভা

ডিএমপি কমিশনার বলেন, কোনও সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী যেন কোনও প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আতঙ্ক সৃষ্টিকারী কোনও কাজ যেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় না হয় সেদিকেও সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। এই ধরনের অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর থাকতে হবে।

সমাজে অপরাধের কারণ অনুসন্ধান করে সেগুলো প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

এর আগে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM