সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে রংপুর জেলার পীরগন্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে রংপুর জেলার পীরগন্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

৩ ডিসেম্বর’২৫ আন্দোলনরত আট দলীয় রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে রংপুর জেলার পীরগন্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত কর্মী সমর্থক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলার শাখার নেতৃবৃন্দ নিহত ও আহতদের হাসপাতালে খোঁজ খবর নিলে এ তথ্য নিশ্চিত করেন।

আট দলীয় রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে পীরগঞ্জ এলাকায় একটি পিকআপ ভ্যানের চাকা পাংচার হলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারায়। পরপর দুটি গাড়ীর সঙ্গে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলেই হাফেজ ওমর ফারুক (৭ নং পবনাপুর ইউনিয়ন, পলাশবাড়ী, গাইবান্ধা) নামে একজন ঘটনাস্থলেই মারা যান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৩০ মিনিটে আরও একজন—মনিরুল ইসলাম মিন্টু (৮ নং মনোহরপুর ইউনিয়ন, পলাশবাড়ী, গাইবান্ধা)—ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের অবস্থান

মুহা. আব্দুল আজীজ – পুরাতন ভবন, ৪র্থ তলা, ১৫ নং ওয়ার্ড

জাহিদুল, আতোয়ার, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম – পুরাতন ভবন, ৫ম তলা, ১৯ নং ওয়ার্ড

আব্দুল বাকী – একই ওয়ার্ডে (অবস্থা কিছুটা জটিল)

সোহেল, রাজা মিয়া, বিপুল (গুরতর আহত) – নতুন ভবন, ৩য় তলা, ৩১ নং ওয়ার্ড –

রাজা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করার প্রক্রিয়া চলছে

আহতদের পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলার নেতৃবৃন্দ তাৎখনিক দুর্ঘটনার খবর পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সেক্রেটারী মুহা. মাহমুদুর রহমান রিপন সরকার,রংপুর মহানগর শাখার সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহা. মোকলেছুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সাধরণ সম্পাদক মুহা. শরিফুল ইসলাম , যুগ্ন সম্পাদক মাও. আবু বকরঅর্থ সম্পাদক মুহা. শরিফুল ইসলাম,এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সাধারণ সম্পাদক মুহা. এমদাদুল্লাহ হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের খোঁজ-খবর নেন।

নেতৃবৃন্দ আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা , সান্ত্বনা প্রদান ও ঔষধ সমগ্রী সহ আর্থিক সহায়তা করেন। সবশেষে রাত ১টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM