সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মহানগর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

রংপুর মহানগর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকলে আগামী দিনে ইসলামের চূড়ান্ত বিজয় সুনিশ্চিত হবে। তিনি বলেন, ইতিহাসে রমজান মাস ইসলামের জন্য বিজয়ের মাস। ঐতিহাসিক বদর যুদ্ধে ৩১৩ জন সাহাবীর ত্যাগ ও রক্তের বিনিময়ে ইসলামের প্রথম বিজয় অর্জিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় ভবিষ্যতেও ইসলামের বিজয় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে বিশিষ্টজনদের সম্মানে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মমতাজ উদ্দিন বলেন, মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করতে হবে। যেকোনো মূল্যে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আমরা যে বিজয়ের পথে এগিয়ে চলেছি, সেই দিন খুব বেশি দূরে নয়। ১১ দলীয় জোটের উদ্যোগে ইনশাআল্লাহ ইসলামের চূড়ান্ত বিজয় প্রতিষ্ঠিত হবে।” তিনি রংপুরবাসীর উদ্দেশ্যে বলেন, রংপুরের ছয়টি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদেরকে সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ দিসেহযোগিতা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রংপুরকে একটি আদর্শ নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রংপুর মহানগর আমির মাওলানা এটিএম আযম খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্য শেষে, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM