জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পরিবেশ দূষণ ও শব্দদূষণ রোধে রংপুর মটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল (৩০ জুলাই) বৃহস্পতিবার বিকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল বদরগঞ্জ রোডস্থ রংপুর রুম্পা অটো হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) মোঃ মারুফ আহমেদ ।
অনুষ্ঠানে রংপুর মটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান আলোচক পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা, বিশেষ অতিথি বিআরটিএ রংপুর সার্কেলের মটরযান পরিদর্শক মোঃ মাহাবুবার রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক দক্ষিণ) মোঃ সফিকুল ইসলাম, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন রংপুর মটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক, অনুষ্ঠান পরিচালনা করেন রংপুর মটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির অর্থ সম্পাদক মোঃ ফজলুল করিম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর মটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী ( আঙ্গুর) । এ সময় রংপুর মটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
















