সর্বশেষ
সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর ধর্মসভা আগমনে নিরাপত্তা বেষ্টনী পরিদর্শন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর ধর্মসভায় শারদীয় দুর্গাপুজা মন্ডপ পরিদর্শনে আগমন উপলক্ষে রংপুর ধর্মসভায় নিরাপত্তা বেষ্টনী পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসন। গতকাল (১৯ অক্টোবর ) সোমবার সকালে রংপুর ধর্মসভায় নিরাপত্তা বেষ্টনী পরিদর্শনকালে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত সফরে রংপুর আসছেন। বাংলাদেশে এই প্রথম একজন প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর বাহিরে আসছেন। এজন্য আমরা রংপুরবাসী ও নেতাকর্মীরা খুব উজ্জীবিত। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি. রংপুর আগমনকে ঘিরে রংপুর সিটি কর্পোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুরো নগরী জুরে ফুটপাত দখল মুক্ত, অবৈধ দোকান উচ্ছেদ। রোড ডিভাইডার রংকরণ, রাস্তা সংস্কার করা হয়েছে। রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর ধর্মসভা পরিদর্শনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শারদীয় দূর্গা উৎসব সার্বজনীন। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে এই উৎসব আমরা পালন করে থাকি। এই আনন্দ সবার। তিনি আরও বলেন, রংপুর সিটি কর্পোরেশন,জেলা পরিষদ,এলইজিডিকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছেন রংপুরের উন্নয়নের জন্য। আমরা সবাই মিলে রংপুরকে গড়তে চাই।

গতকাল সকালে রংপুর ধর্মসভা প্রাঙ্গনে নিরাপত্তা বেষ্টনী পরিদর্শনকালে তারা সাংবাদিকদের এসব কথা জানান । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, এসআরবি, রংপুর মেট্রোপুলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার ভিডিপি, নৌবাহিনী, পিজিআর, এসএসএফসহ আইন শৃঙ্খরা বাহিনীর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এসময় ধর্মসভা মন্দির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুর ধর্মসভা কর্তৃপক্ষ বলেছেন, সনাতন হিন্দু সম্প্রদায় প্রধানমন্ত্রীর এই আগমনকে আমরা সাধুবাদ জানাই। সবাই সম্প্রদায় সম্প্রিতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Tuesday, 20th October, 2026
9th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:42 AM
সূর্যোদয়6:57 AM
যোহর12:43 PM
আসর4:02 PM
মাগরিব6:29 PM
ইশা7:45 PM