সর্বশেষ
সর্বশেষ

রংপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে আগুন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রংপুর বিভাগীয় কমিশনারের পুরাতন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে, ৩টি ইউনিটের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম ফায়ার সার্ভিস।ঘটনার সময় ওই ভবনের বিভিন্ন সরকারি কার্যালয়ে সেবা নিতে আসা মানুষজন ভয়ে ছুটাছুটি শুরু করে। কেউ কেউ আতঙ্কে চিৎকার করতে থাকেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে মিটার বক্সে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। এরপরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তিনটি ইউনিটের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। তারপরও কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করে জানানো যাবে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকান্ডে মিটার বক্স ও বৈদ্যুতিক তার পুড়ে গেছে। এ ঘটনায় দাপ্তরিক কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]