সর্বশেষ
সর্বশেষ

রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরের শাপলা চত্বরে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম নূরপুর আঞ্চলিক কমিটি। রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গ্রাহক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

কমিটির সদস্যসচিব শান্ত মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল এবং সদস্য শামীম আহমেদ। সমাবেশ পরিচালনা করেন কমিটির সদস্য শাহিদুল ইসলাম সুমন। বক্তারা অভিযোগ করে বলেন, যেসব গ্রাহকের বাড়িতে প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে, তারা আগের তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।

তাদের দাবি, গ্রাহকদের মতামত উপেক্ষা করে ভয়ভীতি ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প বাতিল করে পূর্বের ডিজিটাল মিটার ব্যবস্থা বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]