রংপুরে ডিবির পৃথক অভিযান: অনলাইন জুয়া অ্যাপস ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি /
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া অ্যাপস ও মোবাইল সিমসহ দুজন এবং ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে পৃথক তিনটি অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় ১১, ১২ ও ১৩ নভেম্বর এসব অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালি থানার ১৯ নম্বর ওয়ার্ডের নীলকণ্ঠ আটিয়াটারী মোড় এলাকায় ডেভেলপমেন্টস অ্যান্ড ক্রিয়েশন কনসালটেন্ট নামের একটি অফিসের সামনে অভিযান চালিয়ে অনলাইন জুয়া অ্যাপস ও সিম-সংক্রান্ত ঘটনায় মো. সিহাব মাহমুদ সরকার (২৬) ও মো. তৌফিক ইসলাম (২৪) নামে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি হেলিও ও একটি ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।এদিকে, ১২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে হারাগাছ থানার ৭ নম্বর ওয়ার্ডের চওড়ার হাটের পশ্চিম পাশে জাদু মিয়ার অটো গ্যারেজসংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো. আলমগীর রহমান (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়।অন্যদিকে, ১৩ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার ১৭ নম্বর ওয়ার্ডের রামপুরা বটতলা মোড়ে মেসার্স ফাহিমা ফার্মেসির সামনে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৩০) ও মো. নুর মোহাম্মদ হোসেন (২৫) নামে আরও দুজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-13_21-53-47-386.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-13_17-20-00-279.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-13_01-10-07-017.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-13_01-08-46-081.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-13_00-39-23-535.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-12_19-00-02-840.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-11_19-01-00-177.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-11_18-41-51-869.jpg)







