রংপুরে হাজিরহাটে মন্দির পরিক্রমা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
জালাল উদ্দিন :
‘পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম’—শ্রীচৈতন্য মহাপ্রভুর এই বাণীকে সামনে রেখে রংপুরে মন্দির পরিক্রমা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সহযোগিতায় হাজিরহাট পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ মন্দির পরিক্রমা ও শোভাযাত্রাটি হাজিরহাট থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু স্বপন ভট্টাচার্য। বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু পিপাশ রায়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র ঘোষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগরীর হাজিরহাট থানা কমিটির সভাপতি অরুণ চন্দ্র। এ সময় হাজিরহাট থানা কমিটির সাধারণ সম্পাদক বকুল চন্দ্র রায়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্দির পরিক্রমা ও শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার এবং ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়।####
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-13_21-53-47-386.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-13_17-20-00-279.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-13_01-10-07-017.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-13_01-08-46-081.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-13_00-39-23-535.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-12_19-00-02-840.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-11_19-01-00-177.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-11_18-41-51-869.jpg)







