সর্বশেষ
সর্বশেষ

উচ্চ আদালতের শাখাসমূহে যথাসময়ে আমলার নথি প্রেরণে নির্দেশ

উচ্চ আদালত ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখাসমূহে চাহিদাপত্র পাওয়া সাপেক্ষে কোর্টে যথাসময়ে মামলার নথি প্রেরণে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখাসমূহে চাহিদাপত্র পাওয়া সাপেক্ষে কোর্টে যথাসময়ে আমলার নথি প্রেরণের বিধান রয়েছে।

আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রুলস অনুযায়ী পক্ষ বা দরখাস্তকারীগণ কর্তৃক মেনশন স্লিপ দাখিল করার বিধান রয়েছে। বিধানমতে প্রাপ্ত মেনশন স্লিপসমূহে উল্লিখিত নথিসমূহ কোর্টে উপস্থাপনের নিমিত্ত কোর্টের বেঞ্চ অফিসার/সহকারী বেঞ্চ অফিসারগণ কর্তৃক প্রতি কার্যদিবসে যথাযথ চাহিদাপত্র কোর্টের সংশ্লিষ্ট শাখাসমূহে প্রেরণের বিধান রয়েছে। এমতাবস্থায়, প্রতিদিন দুপুর ২ টার মধ্যে পরবর্তী কার্যদিবসের নথির চাহিদাপত্র সমূহ বেঞ্চ অফিসার/সহকারী বেঞ্চ অফিসারগণ কর্তৃক কোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করতে হবে। বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনের ক্ষেত্রে যে কোনো প্রকার শৈথিল্য বা অবহেলা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গৃহীত হবে।
পত্রে উল্লেখ প্রধান বিচারপতির নির্দেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

এটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]