সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • আইনের শাসন সমুন্নত রাখার জন্য পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আইনের শাসন সমুন্নত রাখার জন্য পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, আইনের শাসন সমুন্নত রাখার জন্য অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের বিচার ব্যবস্থার সকল অংশীদার- পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের প্রতি সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিসের (ওএইচসিএইচআর) একটি প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি, অন্তর্বর্তী সরকারে কর্মরত সকলের সাথে এবং অন্যান্য লক্ষ লক্ষ বাংলাদেশির সাথে, বাংলাদেশকে এমন একটি দেশে রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে দেশের সকল মানুষ নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, জুলাই ও আগস্টে বাংলাদেশে হাসিনা শাসনের অবসানের ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ- স্বাধীন তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার জাতিসংঘের এ সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার খাতে হাসিনার দীর্ঘ শাসনামলের রেখে যাওয়া ‘কাঠামোগত ত্রুটি’ রয়ে গেছে। বাংলাদেশের এমন একটি সমাজে রূপান্তরের জন্য এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার অত্যন্ত গুরুত্বপূণর্, যেখানে সকল মানুষ নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে।’

তিনি এই প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরে কর্মরত সকলকে ন্যায়বিচার, আইন ও বাংলাদেশের জনগণের পাশে থাকার আহ্বান জানান, যাতে তারা আইন ভঙ্গকারী এবং নাগরিকদের মানবিক ও নাগরিক অধিকার লঙ্ঘনকারী তাদের সহকর্মী ও অন্যদের জবাবদিহি করতে পারেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM