সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সৈয়দা রিজওয়ানা হাসান

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সৈয়দা রিজওয়ানা হাসান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন ও গণভোট দুটোর জন্যই নির্বাচন কমিশন এবং সরকার সম্পূর্ণ প্রস্তুত । গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল (১৮ জানুয়ারী) রবিবার বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকলণের উদ্দেশ্যে মতবিনিয় সভা শেষে সাংবাদিকদের এসব কখা বলেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের সবচেয়ে বড় স্টেকহোল্ডার রাজনৈতিক দল ও ভোটাররাও প্রস্তুত। বহু বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, একই সঙ্গে রাজনীতিবিদরাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল, জনগণ, সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন সব মেজর স্টেকহোল্ডার যখন প্রস্তুত, তখন অবশ্যই দেশ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি,

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, তথ্য অফিসের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ মোফাখখারুল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM