সর্বশেষ
সর্বশেষ
  • সিটি নিউজ
  • মাউশির অতিরিক্ত সচিব আফতাবের পদোন্নতি

মাউশির অতিরিক্ত সচিব আফতাবের পদোন্নতি

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের অতিরিক্ত সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিককে গ্রেড-১ হিসেবে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারমান নিয়োগ দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।

বুধবার (২৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রেজওয়ানুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনের মাধ্যমে লিয়েন ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এ ছড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM