সর্বশেষ
সর্বশেষ

দুদকের নতুন মহাপরিচালক মো. শাহরিয়াজ

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) মো. শাহরিয়াজকে দুর্নীত
ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শাহরিয়াজকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শাহরিয়াজকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়াও লিয়েন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকৃত যুগ্মসচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়াকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালক, মোহাম্মদ ইফতেখার হোসেনকে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত যুগ্মসচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খানকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালক এবং চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) ফেইজ-২ এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব এস. এম. লাবলুর রহমানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুদকের মহাপরিচালক রেজওয়ানুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়।

একই প্রজ্ঞাপনের মাধ্যমে লিয়েন ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এ ছড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM