জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির উদ্যোগে মটর শ্রমিক ইউনিয়নের অন্তভুক্ত পঙ্গু, বয়স্ক ও মৃত শ্রমিকের পরিবারকে অবসর ভাতা প্রদান করা হয়। এই অবসর ভাতা ১ দিন পর পর সকল পঙ্গু, বয়স্ক ও মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা পাবে। গতকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ২টায় রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল প্লাটফর্মে পঙ্গু, বয়স্ক ও মৃত শ্রমিকের পরিবারকে অবসর ভাতা প্রদান করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য মোঃ মশিয়ার রহমান, মোঃ সাজ্জাদ হোসেন, নজরুল ইসলাম, ওয়ারেস মিয়া, রুহুল আমিন, জাহেদুল মিয়া, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















