জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আদালতকে নিয়ন্ত্রনকরে ফরমায়েশী রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জোবায়রা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এবং এই মুহুর্তে অন্যায় সাজা প্রত্যাহারের দাবিতে রংপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকালে নগরীর গ্রান্ড হোটেলা মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম,
সদস্য সচিব আনিসুর রহমান লাকু, সদস্য এমদাদুল হক ভরসা, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ সভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নেয়াজ লাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল , শ্রমিকদল, মহিলা দলের থানা ও ওয়ার্ড শাখার সকল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে, তা সরকারের হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ। দেশজুড়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সেই আন্দোলনকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ সরকারের এটি এ কূটচাল। এক দফার আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে প্রতিহিংসা মেটানো হয়েছে।
















