সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে চার মাদ্রাসায় লায়ন্স ক্লাবের উদ্যোগে চাল বিতরণ

রংপুরে চার মাদ্রাসায় লায়ন্স ক্লাবের উদ্যোগে চাল বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট-৩১৫ এ২ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে নগরীর চারটি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে দুই হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব প্রাঙ্গনে চারটি মাদ্রাসায় চাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী (ডন)।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যন লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের আইপিপি লায়ন নাসরিন হক ববি এমজেএফ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম বুলু, ক্লাব পরিচালক মোঃ শাহীন পারভেজ এমজেএফ, ক্লাব পরিচালক মোঃ মাহামুদ এলাহী বিপ্লব, ক্লাব পরিচালক মোঃ সফিকুল ইসলাম মিঠু, ক্লাব পরিচালক মোছাঃ জেবুন্নেছা জেবিন, লিও এডভাইজার লায়ন মোঃ অনিন্দ আউয়াল, লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান, সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা, লায়ন্স ক্লাব অব রংপুরের পক্ষ থেকে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। চাল বিতরণ করা প্রতিষ্ঠানগুলো হলো— পার্বতীপুর কেরামতিয়া হাফিজিয়া মাদ্রাসা, রংপুর। বেলবাড়ি কেরামতিয়া হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং, পাগলাপীর, রংপুর ।

হযরত ফাতেমা (রা:) বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, রেল ষ্টেশন এলাকা, রংপুর। বাইতুর রহমান জামে মসজিদ এবং দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং, চিনিয়াপাড়া, রংপুর।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM