জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
গ্রাহক শোষণ ও ভোগান্তির প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর ২০২৬ রংপুর নগরীতে সকাল ৬ টা হতে বেলা ১২ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। গতকাল ১৯ অক্টোবর ২০২৬ বেলা ১২.৩০ টায় জেলা জজ আদালত চত্বরে রংপুর মহানগর নাগরিক কমিটির এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ হরতালের কর্মসূচি ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, বিজয় প্রসাদ তপু, মাহফুজ হোসেন, মেহেদী হাসান তরুন, মাহবুব আলম, সানজিদা আক্তার প্রমুখ। সংবাদ সম্মেলনে এডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, সরকার কিংবা বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের পরিবর্তে দফায় দফায় মূল্য বৃদ্ধি করছে। গ্রাহকদের প্রবল আপত্তি স্বত্তেও নেসকো কর্তৃপক্ষ জবরদস্তিমুলক কায়দায় নগরীর বাসা-বাড়িতে প্রিপেইড মিটার সংযোগ অব্যাহত রেখেছে। এই প্রিপেইড মিটারের ফলে গ্রাহকদের ডিজিটাল মিটারের তুলনায় বর্তমানে দ্বিগুণ-তিনগুন বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। বিগত সরকারের সময়কার ৩১ টি প্রকল্প বাতিল করা হলেও দুর্নীতি ও লুটপাটের প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করা হয়নি। তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে এই প্রিপেইড মিটার প্রকল্পের নামে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দূর্নীতি ও লুটপাটের দায় জনগণের কাঁধে চাপিয়ে দিয়ে কার্যত আধুনিক প্রযুক্তির প্রিপেইড মিটারের নামে জনগণকে শোষণ করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামীতে সাধারণ নিম্ন আয়ের মানুষের পক্ষে বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হবে না। তিনি আরো বলেন,আমরা দীর্ঘদিন থেকে গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ গ্রাহকদের ন্যায়সংগত দাবি আদায়ে ধারাবাহিকভাবে আন্দোলন করছি কিন্তু বিদ্যুৎ বিভাগ কিংবা সরকার সেটিকে কর্ণপাত না করে স্বেচ্ছাচারী কায়দায় সকল কার্যক্রম অব্যাহত রেখেছে।
এমনি পরিস্থিতিতে গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল,পূর্বের ডিজিটাল মিটার পুনঃস্থাপন,বিদ্যুৎ খাতে দূর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ, বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধের দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর নগরীতে সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করছি। নেতৃবৃন্দ, আগামী ৩০ নভেম্বর হরতাল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-19_21-35-20-094.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-19_20-25-12-877.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-19_20-20-26-891.jpg)



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-18_23-20-53-093.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-18_18-41-59-160.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-18_18-34-21-363.jpg)






