জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
২০২৪ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কতৃক বৃত্তিপ্রাপ্ত ও বার্ষিক পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। গতকাল (৬ মে) মঙ্গলবার বেলা ৩টায় রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে অবস্থিত মরিয়ম নেছা আস- সালাফিয়া মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান ।
অনুষ্ঠানে মমিনপুর মরিয়ম নেছা আস- সালাফিয়া মাদরাসার সভাপতি মোঃ আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে ও মরিয়ম নেছা আস- সালাফিয়া মাদরাসার অধ্যক্ষ মোঃ মোঃ মহির আলীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মমিনপুর খারুয়াবাধা এলাকায় সমাজ সেবক মোঃ দুলাল মিয়া, আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ ফাতেমা বেগম,
গনেশপুর সাকসেস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজাহারুল ইসলাম, ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ লাবলু মিয়া, ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান, বাবুখাঁ সোনার তরী বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম আতিক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















