সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে মশক নিধন বিষয়ক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন

রংপুরে মশক নিধন বিষয়ক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর একটি জনবহুল ও ঐতিহ্যবাহী নগরী। প্রাচীনকাল থেকে জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে এই নগরীর রয়েছে বিশেষ ঐতিহ্য। সময়ের পরিক্রমায় নগরীতে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে মশার উপদ্রব। মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে মশা বাহিত রোগের প্রাদুর্ভাব।
আর এই মশা নিধনে রংপুর সিটি কর্পোরেশনের ২০, ২১ ও ২৬ নং ওয়ার্ডে পরিক্ষামুলক কর্মসূচী পালন করছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোগণ। সেই পরিক্ষামুলক মশক নিধন বিষয়ক ধারনাপত্র এবং অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টায় পায়রাচত্বর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রিজিওনাল অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজনৈতিক ফেলোগণ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য জিন্নাত হোসেন লাভলু। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপর দুই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো জেলা ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম ও পীরগঞ্জ ছাত্রদলের যুগম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন।এসময় উপস্থিত থেকে মশক নিধন বিষয়ে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শাহিদার রহমান জ্যো¯œা, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রিজিওনাল অফিস প্রধান আলী ইজাজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM