সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শপথ নিলেন রংপুর বিভাগের ১৭ টি উপজেলার প্রতিনিধিগণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শপথ নিলেন রংপুর বিভাগের ১৭ টি উপজেলার প্রতিনিধিগণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে রংপুর বিভাগের ১৭ টি উপজেলার মধ্যে ১৬ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৪ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন।

গতকাল বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে রংপুর বিভাগের ১৬ জন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এবং ৩৪ পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেন, আপনাকে যারা ভোট দিয়েছে আর যারা আপনাকে ভোট দেয়নি সব ভুলেগিয়ে আজ থেকে পুরো উপজেলার অভিভাবক আপনি।

এই দায়িত্ববোধ থেকে কোনরকম আবেগ অনুরাগের বর্ষপতি না হয়ে সমান ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, যারা ভোট দেয়নি তাদেরকে বঞ্চিত করা যাবে না। আপনার উপজেলার সবাইকে নিয়ে কাজ করবেন আমরা আপনার পাশে আছি। এর পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের সেবা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

এ সময় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ সকল উপজেলা চেয়ারম্যানগণ । গত ২৯ মে ও ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে রংপুর বিভাগের ১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM