সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে দরিদ্র মহিলাদের সেলাই মেশিন বিতরণ

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে দরিদ্র মহিলাদের সেলাই মেশিন বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে দরিদ্র মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়। ”মানবতা আমাদের অনুপ্রেরণা” জেলা গভর্নরের আহ্বানে কর্মক্ষম অথচ দরিদ্র মহিলাদের সেলাই মেশিন বিতরণ ও সেলাই প্রশিক্ষন কর্মসূচির মধ্যদিয়ে লায়ন্স ক্লাব অব রংপুর ২০২৪-২৫ লায়নিস্টিক বছরের সেবা কার্যক্রম শুরু করা হয়। বুধবার লায়ন্স ক্লাব অব রংপুর ক্লাব প্রেসিডেন্ট লায়ন এম আজহারুল ইসলাম দুলালের নেতৃত্বে অন্যান্য ক্লাব নেতৃবৃন্দসহ নগরীর ৩২ নং ওয়ার্ডের সর্দারপাড়া, ধর্মদাস এলাকায় কর্মক্ষম ০৬ মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

একই সাথে লায়ন্স ক্লাব অব রংপুর জেলা ৩১৫ এ২, বাংলাদেশের পরিচালনা ও সহযোগিতায় স্থায়ীভাবে বিনামূল্যে মহিলাদের একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ক্লাব প্রেসিডেন্ট। এসময় উপস্থিত ছিলেন লায়ন জাভেদ হাসান (ক্লাব সেক্রেটারি), লায়ন হাসান মাহবুব আখতার লোটন (ক্লাব ডাইরেক্টর), লায়ন মো: আল হেলাল (ক্লাব এ্যাডমিনিস্ট্রেটর ও ক্লাব ডাইরেক্টর), লায়ন ফরিদ আহমেদ রুমি (ক্লাব ডাইরেক্টর), লায়ন শফিকুল ইসলাম (ক্লাব ডাইরেকটর), লায়ন গোলাম মোস্তাক (টিটু), লায়ন সুজা-উদ-দৌলা, লায়ন আহসানুল হাবীব মিলন (ক্লাব ট্রেজারার),

লায়ন আকলাকুল ইসলাম তারেক, লায়ন আরমান হোসেন চৌধুরী, লায়ন দেলোয়ার হোসেন রিপন (এমজেএফ), উল্লেখ্যঃ লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন হিসেবে ২১০টি দেশে মানবতার সেবায় করে যাচ্ছে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন এম আজহারুল ইসলাম আরও জনান, লায়ন্স ক্লাব অব রংপুর এ অঞ্চ মানুষের জন্য আরো ব্যাপক স্থায়ী সেবামূলক প্রজেক্ট স্থাপন করতে যাচ্ছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM