সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • ‘৩ কোটিতে ডিসি পদায়ন’ তদন্তে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

‘৩ কোটিতে ডিসি পদায়ন’ তদন্তে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে খতিয়ে দেখতে একসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, উক্ত কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছ প্রতিবেদন দাখিল করবেন।

তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন মন্ত্রণালয়ের সি আর-২ শাখার সিনিয়র সহকারি সচিব কে এম ইয়াসির আরাফাত। 

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM