সর্বশেষ
সর্বশেষ
  • সিটি নিউজ
  • “ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে মশক নিধনে কাজ করছে ৩ হাজার মশক কর্মী”

“ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে মশক নিধনে কাজ করছে ৩ হাজার মশক কর্মী”

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

চলতি মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় মশক নিধন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের সকল সিটি কর্পোরেশন এবং ঝুঁকিপূর্ণ পৌরসভায় কাজ করছে ৩ হাজার ২ শত ১৪ জন মশক কর্মী।

স্থানীয় সরকার বিভাগ হতে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের এক জরুরি সভায় ১০টি টিম গঠন করা হয়। যারা ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনসহ দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং ঝুঁকিপূর্ণ এলাকা সাভার, দোহার, তারাব, রূপগঞ্জ ও অন্যান্য পৌরসভায় মশক নিধন অভিযান কর্মসূচি বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড়ভাবে তদারকি করছে।

তাদের প্রদত্ত তথ্য হতে পাওয়া যায, সারাদেশে আজ ১৮ হাজার ৬ শত ১১টি স্থান পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকৃত স্থানগুলোর মধ্যে ৬ শত ৮২টি সিটি কর্পোরেশন এলাকায় এবং ৭৭ টি পৌরসভায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ৯ হাজার ৩ শত ৬৫টি স্থানে মশার প্রজনন স্থল ধ্বংস ও লার্ভিসাইড স্প্রে করা হয়েছে। ড্রাম ভাঙ্গা পাত্র, নির্মানাধীন ভবন, ফুলের টব ও লিফ্টের গর্তে জমে থাকা পানি পাওয়ার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৪১টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫টি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়।

এছাড়া ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোষ্টার বিতরণ করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM