সর্বশেষ
সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের

আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

দ্য হেগ, ২৭ মে, ২০২৪ খৃ. /এএফপি): গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) সোমবার বলেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ফিলিস্তিনের গাজায় সাংবাদিকদের হত্যা ও আহত করার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে।

আজ সোমবার এই খবর জানায় এএফপি।

আরএসএফ জানিয়েছে, তারা ডিসেম্বর ১৫ থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত ৯ জন ফিলিস্তিনি সাংবাদিকের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করার জন্য আইসিসির কৌঁসুলিকে আহ্বান জানিয়েছে।

জানুয়ারিতে আইসিসি জানায়, তারা গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর পর সাংবাদিকদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত করছে। এই সংঘাতে এখন পর্যন্ত ১শ’ জনেরও বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

আরএসএফ জানিয়েছে, তাদের কাছে বস্তুনিষ্ঠ প্রমাণ রয়েছে ‘কিছু সাংবাদিককে স্বেচ্ছায় হত্যা করা হয়েছে এবং বাকিরা বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নির্বিচার হামলার শিকার’

অভিযোগে আরএসএফ ২০ ডিসেম্বর থেকে ২০ মে’র মধ্যে নিহত ৯ ফিলিস্তিনি সাংবাদিকের কথা উল্লেখ করে। পাশাপাশি আহত হয়ে পরবর্তী নিহত হয়েছেন এমন একজনের কথাও বলেছে সংস্থাটি।
আরএসএফআরো জানায়, ‘নিজ নিজ দায়িত্ব পালনকালে এসব সাংবাদিকরা হতাহত হন।’

আরএসএফের অ্যাডভোকেসি ও সহকারি পরিচালক অ্যান্টন বার্নার্ড বলেন, ‘যারা সাংবাদিকদের হত্যা করে, তারা জনগণের তথ্যের অধিকারের বিরুদ্ধে হামলা করছে। যেই অধিকার রক্ষা করা সংঘাতের সময় অত্যন্ত জরুরি।’

গত সপ্তাহে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান আইসিসি’কে শীর্ষ ইসরায়েলি ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে আলোচনায় এসেছেন।
ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিক সুরক্ষা কমিটি জানিয়েছে, গাজার যুদ্ধে অন্তত ১০৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। সংস্থাটি ১৯৯২ সাল থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহের পর এত কম সময়ে এত জন সাংবাদিক নিহতের ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করে। এই সময়টাকে ‘সাংবাদিকতার জন্য সবচেয়ে ভয়াবহ সময়’ বলে অভিহিত করে সংস্থাটি।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখ-ে অতর্কিত হামলা চালায় হামাস। এতে ১ হাজার ১৭০ জন নিহত হন। হামাসের হাতে জিম্মি হন ২৫২ জন। জিম্মিদের মধ্যে ১২৪ জন এখনো গাজায় আছেন এবং ৩৭ জন ইতোমধ্যে নিহত হয়েছেন।

এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৭ মাসে ইসরায়েলের হামলায় ৩৫ হাজার ৯৮৪ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়। এদের বেশিরভাগই নারী ও শিশু।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM