সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত

বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত

সঙসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ:

দ্বাদশ জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি’র প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য আলী আজম, তারানা হালিম, মোঃ সোহরাব উদ্দিন এবং হাফিজ উদ্দিন আহম্মেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতেই ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি’র প্রথম বৈঠক হওয়ায় উপস্থিত সকল সদস্য ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধি এর ২২২,২২৩ এবং ২২৪ বিধিতে বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির গঠন ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রথম জাতীয় সংসদ থেকে দ্বাদশ জাতীয় সংসদের(২১-০৫-২০২৪) তারিখ পর্যন্ত বেসরকারী বিল, উত্থাপিত বিল, পাশকৃত বিলের সংখ্যা এবং বিভিন্ন সংসদে পাশকৃত বেসরকারী বিলসমূহের বিবরণী নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শহীদ পরিবারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীর চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।

বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব(ড্রাফটিং)সহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM