জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগরীর ৪নং ওয়ার্ডের জলছত্র শিব ও শনি মন্দিরের ছাদ ঢালাই কাজ শুরু হয়েছে। সকালে জলছত্র শিব ও শনি মন্দিরের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর সভাপতি শ্রী হারাধন রায় হারা, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুন্ডু, বিশিষ্ঠ ঠিকাদার ও সমাজ সেবক শ্রী অরুপ দত্ত ও বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার সভাপতি শ্রী খোকন সরকারসহ স্থানীয় ষুধীজন।
















