সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর ২য় দিনে ৬ষ্ঠ অধিবেশন

জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর ২য় দিনে ৬ষ্ঠ অধিবেশন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে) ২০২৬ খৃ৷ –
আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর ২য় দিনে ৫ম অধিবেশনে পানি সম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি:

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি:

অবৈধ স্থাপনা উচ্ছেদসহ রাজশাহী শহর রক্ষা বাঁধ প্রকল্প বিষয়ে আলোচনা হয়েছে;

নেত্রকোণা খালিয়াজুরী উপজেলা ও মদন উপজেলায় এবং মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন জেলায় নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে;

বিভিন্ন জেলার নদী, খাল এবং পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে আলোচনা হয়েছে;

খাল ও নদীর পানি প্রবাহে ব্যাঘাত সৃষ্টি হয় এমন স্থানে বালু ব্যবসা বন্ধকরণের বিষয়ে আলোচনা হয়েছে;

সিলেট বিভাগের হাওর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকবিলায় বিশেষায়িত পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে; এবং

সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ২০ হাজার কিলোমিটারের অধিক খাল, নদী ও জলাশয় খনন, পুনঃখনন ও পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি:

হবিগঞ্জ, রাজবাড়ী, সিলেট ও নড়াইলের বিভিন্ন উপজেলায় ত্রাণ গুদাম কাম-তথ্য কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে;

বজ্রপাতে মৃত্যুরোধে বিভিন্ন জেলায় কৃষক শেল্টার নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে;

ভিজিএফ চাল বিদ্যমান ১০ কেজির পরিবর্তে পরিমাণ বৃদ্ধি করে প্যাকেটজাতকরণসহ বিতরণের বিষয়ে আলোচনা হয়েছে;

ঢাকাসহ নগরীগুলোতে ভূমিকম্পের ক্ষতিরোধে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে; এবং

ঢেউটিন বিতরণে বিদ্যমান ৩ বান্ডেলের পরিবর্তে ৬ বান্ডেল প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM