সর্বশেষ
সর্বশেষ

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫২তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২২:

একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫২তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ৫১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণসহ অনুমোদন করা হয়।

কমিটিতে ১১তম জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম-৪৬তম কার্যবিবরণীর বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

নদী তীরবর্তী জায়গাগুলো কেনাবেচার ক্ষেত্রে বৈঠকে এনওসি (NOC) প্রদানের সুপারিশ করা হয়।
বাংলাদেশের সকল নদীর তীর রক্ষার্থে বেদখল জায়গা উদ্ধার করে বনায়নের পাশাপাশি মানুষ ও পশুপাখির কথা চিন্তা করে কোন ধরণের বনদ ও ফলদ গাছ লাগানো হবে এ ব্যাপারে বিআইডব্লিউটিএকে বনবিভাগের পরামর্শ নেয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে বিআইডব্লিউটিএকে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে দেশে নির্মিত ও নির্মিতব্য ওয়াকওয়ে পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়।
বৈঠকে রিভার বেড ক্লিনিং এর জন্য ছোট ভেসেলগুলোর উপযোগীকরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং গ্রাব ড্রেজার এর ইফিশিয়েন্সি ও উপযোগিতা পর্যালোচনা করা হয়।
সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন এর প্রথম বৈঠক হতে ৪৬তম বৈঠক পর্যন্ত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও বাস্তবায়ন সমস্যা সম্পর্কে পর্যালোচনা করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM