সর্বশেষ
সর্বশেষ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক অনুষ্ঠিত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২২

একাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক কমিটির সভাপতি মোঃ মুজিবুল হক এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মোঃ নজরুল ইসলাম চৌধুরী, মানু মজুমদার, শামসুন নাহার এবং মোঃ আনোয়ার হোসেন (হেলাল) অংশগ্রহণ করেন।

সভায় ২২তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং ২২তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে শ্রম অধিদপ্তর কর্তৃক ট্রেড ইউনিয়ন নেতাদের প্রশিক্ষণের বিষয়ে জোর তাগিদ দেয়া হয়।

কমিটিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে ILO-এর কারিগরিসহ বিভিন্ন সহযোগিতামূলক প্রকল্পসমূহের বিষয়ে সার্বিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক শ্রমিকদের দক্ষতা উন্নয়নে, জ্ঞানভিত্তিক দক্ষ শিল্প শ্রমিক গড়ে তুলতে এবং কর্মক্ষেত্রে কাজের গতিশীলতা বৃদ্ধিতে শ্রম অধিদপ্তরের অধীনস্থ শিল্পসম্পর্ক শিক্ষায়তনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, সুস্বাস্থ্য ও পুষ্টি, শ্রম আইন ও শ্রম কল্যাণের বিষয়ে শ্রমিকদের প্রশিক্ষণের বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় কর্মসংস্থান অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ সেন্টার স্থাপন করে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, DIFE, MOLE, কলকারখানা পরিদর্শন ও প্রতিষ্ঠান পরিদপ্তর, শ্রম অধিদপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM