জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বিদ্যুৎ তেল, গ্যাস, দ্রব্যমুল্যেও উর্ধ্বগতি, আওয়ামীলীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে পরশুরাম থানা মহানগর বিএনপির অবস্থান কর্মসূচী পালন করা হয়। গতকাল শনিবার বিকাল ৪টায় নগরীর খটখটিয়া এলাকায় পরশুরাম থানা মহানগর বিএনপির অবস্থান কর্মসূচী প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রইচ আহমেদ।
এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুল বুল, আব্দুস সামাদ, রফিকুল ইসলাম , হারুন অর রশিদ, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জরিহ আলম নয়ন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুর আলম, সাজু আহমেদ, ৪ নং ওয়র্ডের সাহাবদুল ইসলাম , আহসান হাবিব, ৫ নং ওয়ার্ডের রাজু মিয়া, আক্তারুজ্জামান ভুট্টু, ৬ নং ওয়ার্ডের ফজলে রাব্বী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















