সংসদ প্রতিবেদক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ
একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।
বৈঠকে বাংলাদেশের উন্নয়নের ধারাকে গতিশীল করার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। ২০১৮ সাল থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সংস্কার ও এর কার্যকারিতার মূল্যায়ন, স্টক-মার্কেটে পুজি সঞ্চয়ন, বাংলাদেশে বন্ড মার্কেট উন্নয়ন এবং বাংলাদেশে মাল্টিন্যাশনাল কোম্পানী ব্যবস্থাপনা, শেয়ার মার্কেট সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
ষ্টক এক্সচেঞ্চের অব্যবহৃত অর্থের যথাযথ ব্যবহার করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পুঁজি বাজার হতে সহজে মূলধন সংগ্রহ করার চলমান প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি এসএমই বোর্ডে লেনদেন কার্যক্রম উন্নয়ন করে পুঁজিবাজারকে আরো গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করা হয়। পুঁজি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অসাধু ও দুষ্টু লোকদের শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়।
২০১৮ সাল থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ১০২টি কোম্পানী/প্রতিষ্ঠান বন্ড/ডেট সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে মূলধন উত্তোলন করেছে এবং অন্য কোম্পানিসমূহকে তালিকাভুক্ত করার জন্য কমিশনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে বৈঠকে অবহিত করা হয়। এছাড়া চীনা স্ট্রাটেজিক ইনভেস্টরের এবিজি লিঃ এর কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ২৫% শেয়ার বিক্রি হয়েছে এবং বাংলাদেশী স্ট্রাটেজিক ইনভেস্টরের এবিজি লিঃ এর কাছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক শেয়ার বিক্রি প্রক্রিয়াধীন আছে মর্মে বৈঠকে জানানো হয়।
সাধারণ বিনিয়োগকারীদের উৎসাহিত করতে বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ঝুঁকিমুক্ত বিনিয়োগ ব্যবস্থা গ্রহন করে বিশ^াসযোগ্য ও লাভজনক প্রক্রিয়া অবলম্বনের সুপারিশ করা হয়। স্বল্প বিনিয়োগকারীদের আর্থিক নিরাপত্তার সুষ্ঠু ব্যবস্থাপনা সৃষ্টির মাধ্যমে পুুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহŸান জানানো হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইএমইডি’র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্চ কমিশনের কমিশনার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
















