জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুরে মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ মে) বেলা সাড়ে ১১ টায় নগরীর বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে রংপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেতপট্টিস্থ দলিয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরআগে বঙ্গবন্ধুর ম্যুরারে প্রতিবাদ সমাবেশে রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, সদস্য কায়সার রাশেদ খান শারীফ, দিলশাদ ইসলাম মুকুল, নবিউল্লাহ পান্না, নওশাদ রশিদ, রাহেল চৌধুরী, ইদ্রিস আলী, কাউান্সলর রফিকুল আলম, সাইফুল ইসলাম, রংপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন,
রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ, রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউল রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল । বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রংপুর মহানগর যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ , মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
















