সর্বশেষ
সর্বশেষ
  • শিক্ষা
  • প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট, বন্ধ থাকছে ১২ সিটি কর্পোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠান

প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট, বন্ধ থাকছে ১২ সিটি কর্পোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ৩১ জুলাই, ২০২৪ খৃ : আগামী ৪ আগস্ট রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু হচ্ছে। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে শ্রেণি কার্যক্রম।

এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ১২ সিটি করর্পোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়সমূহ।

আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লানিং সেন্টারগুলো আগামী ৪ আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে।

সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM