জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব মোঃ জয়নাল আবেদীন আর নেই। গত ৫ এপ্রিল রবিবার সন্ধা ৭.৩০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
গত (৬ এপ্রিল) সোমবার বাদ যোহর নগরীর শাহীপাড়া নিবাসী মরহুম জয়নাল আবেদীন এর জানাজার নামাজ কামালকাছনা বড় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নুরপুর বড় কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পুন্ন করা হয়। জানাজা নামাজে অংশ গ্রহন করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, মহাসচিব মোঃ জহুরুল হক ভূইয়া, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, ভাইস প্রেসিডেন্ট ও বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল, চেম্বার পরিচালক মোঃ কামাল হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সভাপতি শাহ আশরাফুদৌলা আর্জু,
মোতাহার গ্রুগের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, বাংলাদশ রোস্তারা মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লিটন পারভেজ, রংপুর মেট্রোপলিটন চেস্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম পটু, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মিজু, বাংলার চোখের প্রতিষ্ঠাতা মোঃ তানবীর হোসেন আশরাফী, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মোঃ জাবেদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ রশিদুজ্জামান বুলবুল, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সামসুল হুদা ডিএম সহ পরিবারের সদস্য ও এলাকার মুসল্লিগণ।
















