সর্বশেষ
সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুম্বাইয়ে কূটনৈতিক সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুম্বাইয়ে কূটনৈতিক সংবর্ধনা

কূটনীতিক রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

মুম্বাই (ভারত), ১৮ এপ্রিল ২০২৫ খৃ. – যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন মহান স্বাধীনতার ৫৪তম বার্ষিকী এবং জাতীয় দিবস উদ্‌যাপন করেছে। এই উপলক্ষ্যে মুম্বাইয়ের হোটেল তাজ মহল প্যালেসে কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহারাষ্ট্র সরকারের পক্ষে সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব ও প্রধান রাষ্ট্রাচার কর্মকর্তা মিজ মনিষা পাটানকর মাহেশকর। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় অনুষ্ঠানে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী এবং তাঁর স্পাউস মোহাম্মদ শফিউল্লাহর সাথে কেক-কাটা এবং আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন।

মহারাষ্ট্র সরকারের প্রধান অতিরিক্ত মুখ‍্যসচিব ও প্রধান রাষ্ট্রাচার কর্মকর্তা ভাষণে সুপ্রাচীন সভ্যতার সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে যে গভীর সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান তার ওপর আলোকপাত করেন। তিনি আশা ব্যক্ত করেন যে, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনাগত সময়ে আরো জোরদার হবে।

বাংলাদেশ উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী তাঁর স্বাগত বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ, বীরাঙ্গনা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, তিনি বাংলাদেশে ন্যায়বিচার ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জুলাই-আগস্ট ২৪’র গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
উপ-হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুস বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। তিনি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে মুম্বাই ও উদীয়মান শিল্পকেন্দ্র গুজরাটের বিভিন্ন ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতার অপার সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে মহারাষ্ট্রে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, মুম্বাইভিত্তিক ভারতের স্বনামধন্য ব্যবসায়ী ও চেম্বার নেতৃবৃন্দ, ভারতের বর্ষীয়ান সামরিক কর্মকর্তাবৃন্দ, মহারাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, শিল্পী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবারসহ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM