সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে শ্রমিকদের ওপর হাম/লার প্রতি/বাদে সড়ক অব/রোধ ও মানববন্ধন

রংপুরে শ্রমিকদের ওপর হাম/লার প্রতি/বাদে সড়ক অব/রোধ ও মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঘণ্টাব্যাপী নগরীর প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর সিটি বাজার এলাকার সামনে এ কর্মসূচি পালন করে নির্মাণ শ্রমিকরা। নগর ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনায় খোকনুজ্জামান জুয়েল, এর কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ঈসমাঈল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক নেতা ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সদস্য সচিব আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে আল আমিন বলেন, “রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও চাঁদাবাজির ঘটনা বেড়েই চলেছে। শ্রমিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শহিদুল ইসলাম বাবু, তাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আরিফ হোসেন, মশিউর রহমান,

রায়হান ইসলাম, ইলিয়াস ইলি, হেলাল মিয়া, কদম আলী, রিপন সরকার, সুমন মিয়া, সাইদুল ইসলাম, ফজলুর রহমান, সাইফুল ইসলাম, মমিনুল ইসলামসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা। এ কর্মসূচিতে রংপুর বিভাগের আট জেলার নির্মাণ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, যা শ্রমিকদের মধ্যে ব্যাপক সংহতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা যাচ্ছে। শ্রমিকদের দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM