জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে অসচ্ছল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রংপুর মডেল কলেজ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বুরো বাংলাদেশ রংপুরের আঞ্চলিক ব্যবস্থপক মোতাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক রায়হান কবির।
বিশেষ অতিথি ছিলেন, বুরো বাংলাদেশ রংপুর বিভাগীয় ব্যবস্থাপক টুটুল চন্দ্র পাল, রংপুর মডেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনসার আলী, তাজহাট থানার ওসি শাহ আলম সর্দার। এ সময় প্রায় ৫’শ অসচ্ছল, ছিন্নমূল, প্রতিবন্ধী শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
















