সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

রংপুরে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। গতকাল রবিবার বেলা ১২টায় নগরীর সিওবাজাল কেল্লাবন্দ এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী জমি মালিক মোছা: রাহেলা বেগম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন যাট উর্ধবয়স্ক বৃদ্ধা। জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমার তিন ছেলে। দুই ছেলে চাকুরী করেন বর্ডার গার্ড এ। আর এক ছেলে চাকুরী করেন কাস্টম অফিসে।

তারা সকলেই চাকুরীর সুবাদে রংপুরের বাহিরে থাকেন। আমার স্বামী মারা যাওয়ার পর আমি ও ছেলের বউসহ কেল্লাবন্দ সিও বাজারের বাড়ীতে বসবাস করি। আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি যার মামলা নং ১৬৯/২০০৫ এ ডিক্রী প্রাপ্ত হয়ে ০৯/২০০৮ নং মামলা ছাড়াও পর তিনবার রায়ের পরেও চতুর্থ বারে ডিক্রী জারীর মাধ্যমে আদালতের রায়ে আমরা জিতি এবং আদালত। আমাদের নায়েব নাজিব ঢুলি ও পুলিশ স্কটের মাধ্যমে দখল বুঝিয়া দেয় এবং আমরা সেখানে পাকাঘড় ও বাউন্ডারী ওয়াল নির্মান করি।

কিন্তু অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, গত ২৯ অক্টোবর ২০২২ ইং তারিখ দুপুরবেলা এলাকার প্রভাবশালী সিদ্দিকুর রহমান লিটন ও তাঁর আত্মীয় স্বজনদের নিয়ে আমার সেই জমিতে বাউন্ডারী ও পাকাঘর ভাঙ্গিয়া ফেলে এবং সব কিছু তছনছ করে দিয়ে সিদ্দিকুর রহমান লিটন জমি দখলের পাঁয়তারা করে। আমার ছেলেরা বাড়ীতে না থাকায় আমি ও আমার বউ বাঁধা দিলে গেলে তারা আমাদের ভয়ভীতি প্রদর্শন করে এবং মারিয়া ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে আমার বউ মা সাবরিনা আক্তার বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই মামলাটি চলমান রয়েছে।

এছাড়াও আমাদের আদালতের রায়ে পাওয়া জমির উপর প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান লিটন জোরপূর্বক কাজ শুরু করলে আমি পরে ১৫ নভেম্বর ২২ ইং তারিখে ১৪৪/১৪৫ ধারায় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এবং সেখানে আদালত ১৪৪ ধারা জারি করে। পরে আদালত ভূমি অফিসের উক্ত বর্নিত সম্পত্তির উপর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলে ভূমি কর্মকর্তা অদালতে মনগড়া প্রতিবেদন দাখিল করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM