জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকী, পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, রেঞ্জ পুলিশের পুলিশ সুপার আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
দিবসের তাৎপর্য তুলে ধরে সেমিনার উপস্থাপন করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান গলা ও হেড নেক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এ এইচ এম রশিদ ই মাহবুব ও পরিবেশ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আজহারুল ইসলাম।এর আগে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
















