জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ২ মে রংপুরে আগমন উপলক্ষে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে নগরীর দেওয়ান বাড়ি রোডস্থ বাজুস রংপুর জেলা শাখার কার্যালয়ে প্রস্ততিমুলক সভায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেলর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাজুস রংপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ আলোমগীর হোসেন বাদশা,
আলহাজ্ব আব্দুল হালিম বুলু, মোঃ সাঈদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, সুমন বসাক, কোষাধক্ষ মোঃ শাহীন, কার্যনির্বাহী সদস্য মোঃ নুর ইসলাম বাবু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহীন উদ্দিন বকসী, এমএ হান্নান, শ্রী বিশ্বজিত চক্রবর্তী, মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বাজুস কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ২ মে ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুরে আগমন উপলক্ষে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
















