জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আল মদিনা ইসলামিক রিসার্চ মাদরাসার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার নগরীর ১৩ নং ওয়ার্ডের পীরজাবাদ বালাপাড়া আল মদিনা ইসলামিক রিসার্চ মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলার চোখের প্রতিষ্ঠাতা ও মেয়র প্রার্থী হাজী তানবীর হোসেন আশরাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার দাতা সদস্য আলহাজ্ব মোফাজ্জল হোসেন (মোফা)। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারী নিজান উল বারি, অনুষ্ঠানের আহবায়ক মোঃ আবুল কাশেম মাস্টার, মাদরাসার প্রিন্সিপাল শায়খ মুফতি জাহিদ আল জামি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেএসডি নেতা এবিএম মসিউর রহমান।
















