জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা পর্যায়ে ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের উদ্বোধন করা হয়। রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে গতকাল (২৮ জুন) শনিবার বিকাল ৩টায় রংপুর স্টেডিয়াম মাঠে ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ।
অনুষ্ঠানে রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মাসুদ রানা, রংপুর বিভাগীয় কোচ মোঃ শামীম খান মিসকিন, রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধক্ষ মোঃ সামসুজ্জামান জামান, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান সহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন পঞ্চগড় জেলা বনাম কুড়িগ্রাম জেলা ।
















