সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জব এপস বিডি’র সংবাদ সম্মেলন

রংপুরে জব এপস বিডি’র সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

‘‘ইনকাম নয়, সেবাই মূল লক্ষ্য’’ এই শ্লোগানকে সামনে রেখে বেকার যুবক-যুবতীদের জন্য চাকুরীর ব্যবস্থা করে যাচ্ছে ’জব এপস বিডি’। মোবাইল ফোনের প্লে স্টোর থেকে জব এপস বিডি ডাউনলোড করে ইন্সটল করলেই কাঙ্খিত চাকুরী বেছে নিতে পারবেন চাকুরী প্রত্যাশিরা। যেন হাতের নাগালেই মিলে যাচ্ছে বিভিন্ন সরকারী-বেসরকারী সকল ধরনের চাকুরীর খোঁজ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) রংপুর রিপোর্টার্স ইউনিটি রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন, প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক নারায়ন চন্দ্র। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমান সময়ে চাকুরী এমন একটি শব্দ যা আমাদের দেশে শত শত বেকার যুবক-যুবতীর কাছে সোনার হরিণের চেয়েও কম নয়। বর্তমান প্রজন্মের যারা পড়াশোনা শেষ করেছেন, তাদের জন্য সামনে চাকুরীর বাজারে রয়েছে বড় চ্যালেঞ্জ। বৈশ্বিক মহামারির পর চাকুরী পেতে তরুণদের বিশেষ দক্ষতা অর্জনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা অন্যান্য তথ্য সম্পর্কে থাকতে হবে বিস্তারিত ধারণা।

এছাড়া পছন্দের প্রতিষ্ঠানে চাকুরী খোঁজা সময় সাপেক্ষ ব্যাপার। তবে ইন্টারনেটের কল্যাণে এ কাজ অনেকটা সহজ হয়ে এসেছে। অনলাইনভিত্তিক বিভিন্ন চাকরি খোঁজার ওয়েবসাইট ও পোর্টাল থেকে ঘরে বসেই চাকুরীর বিজ্ঞপ্তি জানা যায়। চাকরির জন্য আবেদন করা যায়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এসব ওয়েবসাইটের সংখ্যা নিতান্তই কম নয়।

অনলাইনে বেশকিছু চাকরি খোঁজার ওয়েবসাইট রয়েছে যেগুলো নিয়েগকর্তা ও চাকুরী প্রার্থীদের মধ্যে খুবই জনপ্রিয়। আমাদের এই জব অ্যাপ বিডি প্লাটফ্রমে বিভিন্ন ক্যাটাগরিতে ফ্রীতেই একটি কোম্পানী তাদের নিজস্ব চাকরির বিজ্ঞাপন দিতে পারবেন খুব সহজেই। সমাজ ও পরিবেশগত উন্নয়নে অবদান রেখে ও মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চায় ’জব এপস বিডি’ ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM