জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যাতম পথিকৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
গতকাল শনিবার (৫ আগষ্ট) রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^ন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহামুদ (বিপিএম), রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাইফুজ্জামান ফারুকী, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















